জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের লাশ ফেরত আজ

  মোঃ গোলাম জাকারিয়া


চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বিএসএফ বিষয়টিকে খিচুনী জনিত অসুস্থতার কারনে মৃত্যু হয়েছে দাবি করেছেন। এছাড়া তার পিতাও বিজিবি জানিয়েছেন তার ছেলের ছোট বেলা থেকে মৃগী রোগ ছিল

নিহত রবিউল ইসলাম রবি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (০৪ জানুয়ারী) দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ১৫ থেকে ২০ জনের চোরাকারবারি গ্রুপ গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এসময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যারা পালাতে সক্ষম হলেও, রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে। আটকের পর রোববার সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিকেলে বিজিবির কাছে অভিযোগ দেয়া হয় পরিবারের পক্ষ থেকে।

এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ভোর রাতে কয়েকজনের একটি দল মিলে গরু আনতে ভারতে যায়। পরে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের কাছে জানতে চেয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়। এসময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিল। পরে ক্যাম্পে নেয়ার পর তাকে জামা-কাপড় দেয়া হলেও, তার শরীরে খিচুনি দেখা দেয়। এসময় তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। বিএসএফ আরও জানিয়েছে ময়নাতদন্ত শেষে আগামীকাল সোমবার তার মৃতদেহ হস্তান্তর করা হতে পারে।

বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফের দেয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ ফেরত পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা। এছাড়া তার পিতাও আমাদেরকে জানিয়েছেন তার ছেলের ছোট বেলা থেকেই মৃগী রোগ ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

1

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

2

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

3

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

4

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

5

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

6

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

7

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

8

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

9

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

10

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

11

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

12

কাশীপুর ইউনিয়ন তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

13

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

14

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

15

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

16

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

17

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

18

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

19

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

20