আল আমিন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে অটোচালককে অপহরণ করে মারধর, থানায় সাধারণ ডায়েরি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোঃ জাহিদুল মোল্লা (৪০) নামে এক অটোচালককে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনাটি ঘটেছে ২০ মে ২০২৫ ইং তারিখ, দুপুর ১টার দিকে। জাহিদুল মোল্লা জানান, তিনি আটাপাড়া বাজার থেকে অটোতে যাত্রী পরিবহন করছিলেন। পথিমধ্যে তিনজন ব্যক্তি—মোঃ সুমন (৩৭), মোঃ তুহিন (৩২) ও মোঃ সাকিব হোসেন (২৫)—গাড়িতে ওঠেন এবং ইটভাটার দিকে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর তারা জোরপূর্বক তাকে ইটভাটার ভেতরে নিয়ে যায় এবং রনির পুকুরপাড় নামক স্থানে নিয়ে যায়।
ওই জায়গায় আগে থেকেই আরও তিনজন—মোঃ সাব্বির হোসেন (২৯), মোঃ আশরাফুল (২৬) এবং মোঃ শহিদ (৩৮)—পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়, ছয়জন মিলে জাহিদুলকে গাড়ি থেকে নামিয়ে হাত ও মুখ বেঁধে এলোপাথাড়ি মারধর করেন। এতে তিনি ছেঁচড়া, ফুলা ও বেদনাদায়ক জখম প্রাপ্ত হন।
চিৎকার শুনে তার বড় বোন মোছাঃ আবি বেগম ছুটে গেলে তাকেও গালিগালাজ করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী হিসেবে মোঃ চলন্ত (২৫) ও মোঃ সিহাব হোসেন (২২) এর নাম উল্লেখ করেছেন জাহিদুল।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা সুযোগ পেলে তাকে ও তার পরিবারকে আবারও হামলা বা হত্যার চেষ্টা করতে পারে বলে হুমকি দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

1

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

2

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

3

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

4

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

5

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

6

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

7

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

8

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

9

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

11

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

12

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

13

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

14

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

15

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

16

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

17

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

18

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

19

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

20