অরবিন্দ রায়
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পলাশে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ

নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর  ও লুটপাটের অভিযোগ উঠেছে। কাউছার মিয়া  স্বেচ্ছাসেবক দলের  নেতার  কাউছার মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ । রবিবার দুপুরে পলাশ  উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে মৃত  আরজু ভূইয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযুক্ত কাউসার মিয়া মালিতা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার মিয়ার সাথে মালিতা গ্রামের আরজু ভূইয়ার মেয়ে বিউটির জমি নিয়ে বিরোধ ছিল। দুপুরে জমির বায়না বাবদ পাওনা টাকা চাইতে গেলে কাউছার মিয়া ২০ থেকে ২৫ জনের একটি বাহিনী নিয়ে বিউটি বেগমের বাড়ি ঘরে হামলা চালায় বলে জানা যায় । এসময় হামলাকারীরা ৫টি রুমের টিভি, ফ্রিজ, আলমারি ভাঙচুর করে। পরে ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা,  ১৬ ভড়ি স্বর্ণালঙ্কার,  জমির বায়নাকৃত মূল দলিলের স্ট্যামসহ ঘরে থাকা সকল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বিউটি বেগম বলেন, গত দুই মাস পূর্বে তালতলী গ্রামের গণিমিয়ার কাছে সাড়ে তিন শতাংশ জমির কিনার বায়না করেন। পরে ওই জমি কাউছার মিয়া কিনার জন্য গণিমিয়াকে চাপ প্রয়োগ করে। এক পার্যায় বায়নার টাকাসহ অতিরিক্ত টাকা দিয়ে সেই জমি নিজের করে নেয়। এদিকে বায়নার টাকা ফেরত চাইলে কাউছার মিয়া বিভিন্ন সময় হুমকি দিত। রবিবার সকালে আবারো টাকা চাইতে গেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হামলা চালায়। ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা ও ১৬ ভড়ি স্বর্ণালঙ্কার ও জমির বায়নাকৃত মূল দলিলের স্ট্যামসহ ঘরে থাকা সকল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে পড়ে কথা বলবেন বলে গনমাধ্যমকে  জানান।
পলাশ থানার ওসি মনির হোসেন জানান,  হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

1

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

2

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

3

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

4

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

5

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

6

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

7

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

8

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

9

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

10

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

11

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

12

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

13

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

14

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

15

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

16

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

17

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

18

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

19

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

20