কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় গুলিবর্ষণ,অস্ত্রসহ আটক ৫

নড়াইলের কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এ সময় মসজিদের ভিতর কালিয়া পৌর আওায়মী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান লক্ষ্য করে গুলি চালায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 
শুক্রবার (১৬ মে) জুম্মার নামাজের পর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ও ১৩ রাউন্ড গুলি, ৩টি টেটা, ১টি হকিস্টিক, ৩টি রামদা, ২টি কুড়াল ও ১টি ছুরি উদ্ধার সহ পৌর আওয়ামী লীগের সভাপতি সহ পাঁচজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন-কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের মৃত আলতাফ হোসেন সরদারের ছেলে কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান এবং তার ছেলে শুভ সরদার। এছাড়া অন্যরা হলেন, একই গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে সাইমুন সরদার, মৃত আকরাম সরদারের ছেলে নান্নু সরদার ও হাবিবুর রহমান সরদারের ছেলে দীপ সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার (১৪ মে) আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় আজ জুমার নামাজের পর মসজিদের ভিতর ওই বিষয়ে কথাকাটির একপর্যায়ে সরদার এবং শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভিতর আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান,‘বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

1

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

3

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

4

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

5

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

6

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

7

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

8

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

9

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

10

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

11

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

12

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

13

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

14

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

15

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

16

সত্যি চুমু নাকি এআই

17

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

18

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

19

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

20