কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

 ‘ দ্বন্দে কোনো আনন্দ নেই,আপস করো  ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত  হয়েছে।সোমবার সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্তরে পায়রা  ও বেলুন  উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার।পরে বর্ণাঢ্য র‌্যালী আদালত চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্তরে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একডেমি  মিলনায়তনে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র  জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি শারমিন নিগার। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  মাহমুদা খাতুন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাদিউজ্জামান,সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল ইসলাম,জিপি  অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, পিপি  অ্যাডভোকেট এসএম আব্দুল হক,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সেক্রেটারি নেওয়াজ মাহমুদ তুহিন, লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, লিগ্যাল এইড থেকে বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া সাইয়েদ আরা খানম সুইট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

1

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

2

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

3

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

4

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

5

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

6

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

7

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

8

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

9

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

10

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

11

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

13

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

14

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

15

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

16

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

17

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

18

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

19

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

20