আতিকুর রহমান
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

নোয়াখালী বিজ্ঞান  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল প্রশাসন অনাবাসিক শিক্ষার্থীদের অনতিবিলম্বে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। 


রোববার (৪ মে) আবদুল মালেক উকিল হল প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

হল প্রশাসনের জারি করা অফিস আদেশে বলা হয়, সম্প্রতি হলটিতে অনেক অনাবাসিক শিক্ষার্থী অবস্থান করছে, যা হলের সুষ্ঠু পরিচালনার অন্তরায় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ। একইসঙ্গে দেখা যাচ্ছে, অনেক আবাসিক শিক্ষার্থী হলে বসবাস করছেন না।

এই পরিস্থিতিতে প্রভোস্ট বডি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন :

১. হলে অবস্থানরত সব অনাবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগ করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২. যেসব আবাসিক শিক্ষার্থী হলে অবস্থান করছেন না কিংবা যাদের সিটে অন্য কেউ থাকছেন, তাদের সিট বাতিল করে নতুন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হবে।

৩. যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফাইনাল টার্মের সব অ্যাকাডেমিক কার্যক্রম শেষ হয়েছে, তাদের সিট বাতিলের জন্য দ্রুত হল অফিসে যোগাযোগ করে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ না করলে বিভাগের তথ্যের ভিত্তিতে তাদের সিট বাতিল করা হবে।

অফিস আদেশে আরো বলা হয়, সুষ্ঠুভাবে সিট বণ্টনের লক্ষ্যে এবং সিট প্রত্যাশী অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

1

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

2

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

3

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

4

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

5

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

6

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

7

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

8

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

9

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

10

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

11

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

13

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

14

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

15

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

16

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

17

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

18

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

19

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

20