আতিকুর রহমান
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামলাকারী সালাউদ্দিন গ্রেফতার

  নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। 

রোববার (৪ মে) বেলা তিনটার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত “প্রতিরোধ স্তম্ভ” দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, “প্রতিরোধ স্তম্ভ ঘিরে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং আমাদের একটি দোকানে আটকে রাখে।”পরে সহকর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, “এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিন এক সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে মাত্র দুই দিন আগে জামিনে মুক্তি পেয়েছে।”

স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি সালাউদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং সেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। প্রশাসন প্রতি বছর একটি নির্ধারিত দিনে সেখানে ফুল দিয়ে দায়িত্ব শেষ করে। বাকি সময় এটি সন্ত্রাসীদের দখলে থাকে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, বন্দর মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এই হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অতি দ্রুত  গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপারের প্রতি আহবান জানান জানান সাংবাদিকগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

1

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

2

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

3

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

4

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

5

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

6

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

7

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

8

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

9

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

10

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

11

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

12

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

13

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

14

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

15

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

16

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

17

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

18

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

19

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

20