মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ নগর ভবনে রণক্ষেত্র: দেশীয় অস্ত্র নিয়ে অটোচালকদের নজিরবিহীন হামলা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে অটোরিকশা চলাচলে বিধি-নিষেধ আরোপের প্রতিক্রিয়ায় হামলার ঘটনা ঘটে। সোমবার (১২ মে) দুপুরে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এর আগে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগের অংশ হিসেবে এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্তৃক মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।
সরেজমিন দেখা যায়, দুপুরে অটোরিকশা চালকরা নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে, তারা দেশীয় অস্ত্র নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সিটি কর্পোরেশনের কর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সিটি কর্পোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন ও পলাশ গুরুতর আহত। হামলার সময় প্রায় দেড় ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।
আহতরা জানান, অটোচালকদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে শহরে অটোরিকশা চালকদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এই হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন এই হামলাকে উস্কানিমূলক আখ্যায়িত করে জানান, হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে তাদের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, শহরে অবাধ প্রবেশের দাবিতে এর আগেও অটোরিকশা চালকরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, যার মধ্যে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগর ভবন ঘেরাওয়ের মতো ঘটনাও রয়েছে। আজকের এই হামলা সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

1

বিজয় দিবস উদযাপন

2

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

3

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

4

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

5

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

6

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

7

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

8

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

9

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

10

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

11

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

12

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

13

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

14

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

15

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

16

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

17

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

18

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

19

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

20