জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার টাকা জরিমান

  সৌমিত্র কুমার দাস 

হবিগঞ্জের  নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোয়ালজুর গ্রামের শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অভিযুক্ত খুরশেদ মিয়ার পুত্র সবুর মিয়াকে অনুমতি ছাড়া এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

1

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

2

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

3

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

4

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

5

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

6

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

8

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

9

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

10

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

11

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

12

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

13

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

14

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

15

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

16

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

17

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

18

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

19

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

20