জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উৎযাপিত

 পলাশ হাওলাদার 


দুই শত বছেরের ঐতিহ্যবাহী সার মেলাকে ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় নেমেছে লাখো মানুষের ঢল। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে প্রায় দুই শত বছর পুরনো ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা।


ভোরের প্রথম আলো ফোটার আগেই কুয়াকাটা সৈকতে জড়ো হতে থাকনে হাজারো সনাতনী ভক্ত ও দর্শনার্থীরা। কার্তিক পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই রাস মেলায় পুণ্যস্নানের মধ্য শেষ হয় মূল আনুষ্ঠানিকতার। বুধবার ভোর ৬টার দিকে জাগতিক পাপ তাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গঙ্গাস্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের আগে সনাতনী নারীরা সৈকতে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন সমুদ্রের জলে। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকেই মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন মানত পূরণের অংশ হিসেবে। এর আগে রাতভর কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তন। “এই দিনে পাপমোচনের মুহূর্ত আসে-তাই সনাতনী ভক্তরা ভগবানের গুণকীর্তন শেষে সমুদ্রস্নানের মাধ্যমে শান্তি প্রার্থনা করে থাকে।”


ভক্তরা জানান, “প্রতি বছর আমরা এই মেলায় আসি। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান না, আমাদের ঐতিহ্যর অংশ।” দুইশত বছরের এই ঐতিহ্য এখন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাসমেলা পরিণত হয়েছে দেশব্যাপী লোকজ ঐতিহ্যের মিলনমেলা। আর কুয়াকায় পর্যটনের প্রতীকে পরিণত  হয়েছে।


মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা নিরাপত্তা ছিল কঠোর জোরদার। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও প্রশাসনের তৎপরতায় নিশ্চিন্তে উৎসব উপভোগ করেছেন দর্শনার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

1

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

2

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

3

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

4

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

5

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

6

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

7

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

8

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

9

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

10

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

11

রংপুরে ছেলের হাতে পিতা খুন

12

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

13

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

14

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

15

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

16

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

17

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

18

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

19

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

20