নাজমুল হক
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গেটের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে গিয়ে উপজেলার মইশড় এলাকায় এমন ঘটনা দেখা যায়। 
জানা গেছে, সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সূরক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি প্যাকেজে জিওবির অর্থায়নে সর্বমোট ১কোটি ৫৬লক্ষ ৯৬২ টাকা মূল্যে নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজের দায়িত্ব পালন করছেন রাজশাহী বোয়ালিয়া এলাকার মেসার্স ফারিভা অটো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। মেইন গেটসহ ঠিকাদারের দায়িত্বে নির্মাণ করা হচ্ছে বসার ৩০টি ঢালাই বেঞ্চ, দিঘীর পার্শে ২টি ঘাট, দিঘীর চারদিকে লাইটিং সিষ্টেম ও মেইন গেটের সঙ্গে নিরাপত্তার তাগিদে তৈরী করা হচ্ছে ১টি চৌকি। সবকিছু ঠিক থাকলেও মেইন গেটের ১২টি বিম ঢালায় কাজে পাথরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইটের খোয়া এবং ১৬ মিলি রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ১২ মিলি রড। পাশাপাশি ৩০টি বেঞ্চ তৈরীতে করা হয়েছে চরম অনিয়ম। বারবার সঠিক ভাবে কাজ করার কথা স্থানীয়রা জানালেও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কারো কথায় কর্ণপাত করেনি। বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় আক্তার হোসাইন চৌধুরী সিজন জানান, আমি বারবার কাজের অনিয়ম সর্ম্পকে বললে তারা কোন কথায় শোনেনি। বারবার নিষেধ করার কারণে উল্টো আমার নামে মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। আমি ১৬মিলি রডের বদলে ১২ মিলি রড দিয়ে কাজের কথা জানতে চাইলে তারা আমাকে বলেন বাশের কুঞ্চি দিয়ে কাজ করব আমার আপনার কি সমস্য। আমরা স্থানীয় জনগণ নির্মাণ কাজের গুনগত মান ভালো আশা করছি।
বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, আমাদের বিট এলাকায় যে নির্মাণ কাজ করা হচ্ছে সেটা যদি শিডিউল অনুযায়ী না করা হয়। তাহলে আমারা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতিপূর্বে উপর মহলে কাজের অনিয়মের বিষয়ে জানিয়েছি। আশা করছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের কথা জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের সহযোগী মো. আকিউল ইসলাম পরশ জানান, আমাদের কাজের অনিয়ম হলে তা স্থানীয়দের নিয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিৎ। কিন্তু স্থানীয়রা এসে আমাদের লোকজনদের মারধর করেছে এটা কখনো আমাদের কারোর জন্য ভালো বিষয় না। আমরা আমাদের দিক থেকে সঠিক কাজ করছি। আপাতত উপর মহলে জানানো হয়েছে তাদের পক্ষে থেকে নির্দেশনা আসলে কাজ আবারো শুরু করা হবে।আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ 
নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গেটের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে গিয়ে উপজেলার মইশড় এলাকায় এমন ঘটনা দেখা যায়। 
জানা গেছে, সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সূরক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি প্যাকেজে জিওবির অর্থায়নে সর্বমোট ১কোটি ৫৬লক্ষ ৯৬২ টাকা মূল্যে নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজের দায়িত্ব পালন করছেন রাজশাহী বোয়ালিয়া এলাকার মেসার্স ফারিভা অটো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। মেইন গেটসহ ঠিকাদারের দায়িত্বে নির্মাণ করা হচ্ছে বসার ৩০টি ঢালাই বেঞ্চ, দিঘীর পার্শে ২টি ঘাট, দিঘীর চারদিকে লাইটিং সিষ্টেম ও মেইন গেটের সঙ্গে নিরাপত্তার তাগিদে তৈরী করা হচ্ছে ১টি চৌকি। সবকিছু ঠিক থাকলেও মেইন গেটের ১২টি বিম ঢালায় কাজে পাথরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইটের খোয়া এবং ১৬ মিলি রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ১২ মিলি রড। পাশাপাশি ৩০টি বেঞ্চ তৈরীতে করা হয়েছে চরম অনিয়ম। বারবার সঠিক ভাবে কাজ করার কথা স্থানীয়রা জানালেও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কারো কথায় কর্ণপাত করেনি। বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় আক্তার হোসাইন চৌধুরী সিজন জানান, আমি বারবার কাজের অনিয়ম সর্ম্পকে বললে তারা কোন কথায় শোনেনি। বারবার নিষেধ করার কারণে উল্টো আমার নামে মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। আমি ১৬মিলি রডের বদলে ১২ মিলি রড দিয়ে কাজের কথা জানতে চাইলে তারা আমাকে বলেন বাশের কুঞ্চি দিয়ে কাজ করব আমার আপনার কি সমস্য। আমরা স্থানীয় জনগণ নির্মাণ কাজের গুনগত মান ভালো আশা করছি।
বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, আমাদের বিট এলাকায় যে নির্মাণ কাজ করা হচ্ছে সেটা যদি শিডিউল অনুযায়ী না করা হয়। তাহলে আমারা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতিপূর্বে উপর মহলে কাজের অনিয়মের বিষয়ে জানিয়েছি। আশা করছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের কথা জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের সহযোগী মো. আকিউল ইসলাম পরশ জানান, আমাদের কাজের অনিয়ম হলে তা স্থানীয়দের নিয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিৎ। কিন্তু স্থানীয়রা এসে আমাদের লোকজনদের মারধর করেছে এটা কখনো আমাদের কারোর জন্য ভালো বিষয় না। আমরা আমাদের দিক থেকে সঠিক কাজ করছি। আপাতত উপর মহলে জানানো হয়েছে তাদের পক্ষে থেকে নির্দেশনা আসলে কাজ আবারো শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

1

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

2

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

3

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

4

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

5

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

6

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

7

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

8

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

9

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

10

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

11

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

12

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

13

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

14

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

15

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

16

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

17

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

18

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

19

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

20