জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

 মোঃ কবির উদ্দিন
ময়মনসিংহের ধোবাউড়ায় সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমান ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিককে একটি কথিত মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বণিক সমিতি ও ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।

বুধবার (২৮,০১,২৬ ইং তারিখ  সকাল ১১ ঘটিকায় থেকে ধোবাউড়া বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধনে জড়ো হন। নজরুল ইসলাম কর্তৃক দায়ের করা একটি হত্যা মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানানো হয়।

ধোবাউড়া বাজার বণিক সমিতি ও স্থানীয় ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলার আসামিদের নাম প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন,

ধানের শীষের নির্বাচনকে ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নির্দোষ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজাহারুল ইসলাম কাজল বলেন,
এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কয়েকজন নেতাকর্মীকে হয়রানি করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

1

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

3

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

4

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

5

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

6

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

7

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

8

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

9

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

10

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

11

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

12

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

13

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

14

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

15

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

16

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

17

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

18

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

19

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20