মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০জানুয়ারী) রাত ৯টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দশঘর গ্রামে মরহুম নোমান আহমদের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দশঘর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল খালিক। সানোয়ার আলী ও যুবদল নেতা লোকমান আহমদের সঞ্চালনায় বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম হোসেন।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি কমর আলী ও তছর উদ্দিন, ইউপি সদস্য আলমগীর কবির, আছাবুর রহমান, যুবদল নেতা ছাদিকুর রহমান, আবদুল মুমিন, বদরুল আলম, মারুফ আহমদ, আবদুল ওয়াদুদ, হাসান আহমদ, শাহানশাহ, ছালিক মিয়া, ফয়ছল আহমদ, মাজেদ আহমদ ও মজলু মিয়া।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হক, উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, মুস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, বুরহান উদ্দীন ছুরত, দিলোয়ার হোসেন নজমুল, লায়েক উদ্দীন, সোনা মিয়া, আশিক উদ্দীন, ফয়জুল ইসলাম, মুনছুর আহমদ, বদরুল ইসলাম, আবদুস ছালাম ও নুরুল হক। যুবদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন রিহাব, জিলু মিয়া, আছাব আলী, মিজাজুর রহমান, ইব্রাহিম আলী ও টুনু মিয়া।
ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন সাবেক ইউপি সদস্য প্রবাসী লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আলি আহমদ, ইতালি প্রবাসী নাঈম আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী নাইম আহমদ।
উঠান বৈঠকে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সমর্থন জানিয়ে তিন শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন