মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে বিএনপি ও এনসিপি মারমুখী অবস্থানে বিক্ষোভ মিছিলের ডাক

আজ ২০ মে মঙ্গলবার দেবিদ্বারে ১ ঘন্টার ব্যবধানে ২ টি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি ও সাধারণ ছাত্র জনতা।
গত ১৬ মে রোজ শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারদেরকে নিয়ে এক আলোচনা সভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য পাত্র হাসনাত আব্দুল্লাহ বলেন,"এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি"।
 হাসনাত আব্দুল্লাহর উক্ত বক্তব্যকে কেন্দ্র করে ১৯ মে বিএনপি এক সাংবাদিক সম্মেলনে  কুমিল্লা বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,"হাসনাত আবদুল্লাহ মানসিক রোগী, তাকে ৭ দিনের সময় দিলাম ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় মিটিং-মিছিল করতে পারবে না"। 
 
 কুমিল্লা বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বক্তব্যে দেবিদ্বারের সাধারণ ছাত্র-জনতাসহ, গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও এনসিপি দুপুর ২ টায় জুলাই অভ্যুত্থানের কণ্ঠস্বর হাসনাত আব্দুল্লার প্রতি হুমকি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেন।
অপরদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহকে দেবিদ্বারে অবাঞ্ছিত ঘোষনায় দুপুর ৩ টায় বিএনপি বিক্ষোভ মিছিলের ডাক দেয়।
কিছু সময়ের ব্যবধানে একই স্থানে দুই গ্রুপের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়ায় মারমুখী পরিবেশের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

1

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

2

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

3

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

4

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

5

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

6

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

7

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

8

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

9

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

10

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

11

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

12

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

13

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

14

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

15

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

16

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

17

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

18

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

19

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

20