মো. নুর আলম
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিষপানে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিষপানে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে।
সন্তোষ দেবনাথ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর দুই ছেলে সরকারি চাকুরিজীবী।
রবিবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে সবার অগোচরে বিষপান করেন তিনি। বিষয়টি টের পেয়ে তাঁর স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

2

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

3

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

4

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

5

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

6

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

7

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

8

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

9

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

10

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

11

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

12

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

13

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

14

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

15

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

16

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

17

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

18

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

19

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

20