মো. নুর আলম
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেক ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিগড় ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য জানান, আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে নিজের জমিতে ধান কাটছিলেন। এদিন দুপুর থেকে এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বিকেলে খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কাছে গিয়ে মাথা ও পিঠে পোড়া দাগ দেখতে পান। পরে ধারণা করা হয়, তিনি বজ্রপাতে মারা গেছেন।
ইউপি সদস্য রফিকুল ইসলাম আরও জানান, খালেকের সন্তানরা ঢাকায় থাকেন। তারা বাড়ি ফিরলে জানাজা সম্পন্ন করা হবে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

1

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

2

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

3

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

4

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

5

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

6

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

7

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

8

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

9

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

10

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

11

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

12

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

13

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

14

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

15

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

16

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

17

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

18

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

19

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

20