অজয় সেন ত্রিপুরা
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দীঘিনালা "পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে" বুদ্ধ মূর্তি ও বস্ত্র দান করেছেন- জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মেরু ইউনিয়নের গবছড়ি এলাকায় অবস্থিত "পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে" বুদ্ধ মূর্তি ও বস্ত্র দান করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।   ১৩ মে ২০২৫ (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত কুটিরের দায়ক-দায়িকাবৃন্দ ও উপাসক-উপাসিকাবৃন্দের আয়োজনে মহাকারুনিক গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে সার্বজনীন বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডু দানসহ নানা দান কর্ম এবং ২৫৬৯ তম বুদ্ধবর্ষ বরণে মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।   তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে বিহারে বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুসংঘের জন্য বস্ত্র দানসহ পূণ্য কার্যক্রমে অংশগ্রহণ করেন।   তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ধর্মদেশনা প্রদান করেন পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ যুগত বংশ স্থবির, শ্রীমৎ অরিমানন্দ স্থবির ও শ্রীমৎ শীল রক্ষিত স্থবির।   আলোচনা সভায় বিহারের পক্ষ থেকে প্রধান সড়ক থেকে বিহার পর্যন্ত রাস্তা উন্নয়ন ও বিহারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন জানানো হয়।   জবাবে তিনি সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এছাড়াও তিনি স্থানীয় নারী ও কিশোরীদের সঙ্গে প্রায় আধাঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন।    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা, কুটির পরিচালনা কমিটির সভাপতি ত্রিপন চাকমা, সাধারণ সম্পাদক কালি শংকর চাকমা সহ প্রমূখ।   পরে বিশ্ব শান্তি কামনায় কবুতর উড়িয়ে পূণ্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

1

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

2

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

3

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

4

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

5

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

6

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

7

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

8

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

9

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

10

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

11

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

12

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

13

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

14

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

15

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

16

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

17

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

18

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

19

কৃষিজমি রক্ষায় অভিযান

20