জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যবসায়ীদের মতবিনিময়

 মোঃ মশিউর রহমান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মো. শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. জর্জিস আনাম, মো. মোর্কারম হোসেন, আলহাজ সৈয়দ সাগির আহম্মেদ, মানবেন্দ্র দাস মনোজ, মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল মিলন, মো. রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন, মো. শামীম কবির অপু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, চেম্বারের সদস্যবৃন্দ, এমপি প্রার্থীর সফরসঙ্গী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ভাবে ফুটপাত দখল

1

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

2

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

3

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

4

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

5

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

6

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

7

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

8

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

9

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

10

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

11

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

12

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

13

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

14

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

15

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

16

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

17

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

18

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ প

19

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

20