মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে চান্দেরচরের একটি দোচালা কাঁচা ঘরে মাদক সেবনের সময় যৌথ বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরচর গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (৩৫) ও মৃত আবুল হাসেম মেম্বারের ছেলে মো. শরীফ ইসলাম (৪৬)।
অভিযানে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম এবং দাউদকান্দি মডেল থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর আসামিদের গৌরীপুর ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি বিদেশি মদের বড় ডিলার হিসেবে এলাকায় পরিচিত এবং আশপাশের অন্তত দুটি থানায় নিয়মিত মাদক সরবরাহ করতেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী দৈনিক জনতার খবরকে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

1

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

2

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

3

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

4

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

5

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

6

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

7

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

8

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

9

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

10

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

11

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

12

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

13

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

14

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

15

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

16

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

17

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

18

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

19

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

20