মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে যুবক হত্যা: মামলার পর ৩ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে শালিসি বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৬ মে) রাতে রাজধানী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বরকোটা গ্রামের জাকির মোল্লার ছেলে মোহাম্মদ হাফিজ (২৫), মোহাম্মদ সাদ্দাম মিয়া (২৩) ও নায়েব আলীর ছেলে জাকির মিয়া।
গতকাল শনিবার দুপুরে নিহত শাকিলের মা নিলুফা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা করেছেন। মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটা শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বের হয়ে যাওয়ার সময় হাফিজ ও সাদ্দাম মিয়ার ছুরির আঘাতে শাকিল হোসেন (২৮) গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গত বুধবার মোটরসাইকেলকে সাইট দেওয়া নিয়ে হাফিজ সিএনজিচালক হৃদয়কে মারধর করেন। হৃদয় ও নিহত শাকিল মামাতো ফুফাতো ভাই। মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সালিশ বৈঠক হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

1

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

3

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

4

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

5

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

6

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

7

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

8

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

9

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

10

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

11

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

12

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

13

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

14

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

15

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

16

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

17

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

18

মাদক

19

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

20