জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার  স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  
সোমবার, ১১ আগস্ট বিকালে রাউজান জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচীতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। এতে সভাপতিত্ব  করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র  সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি  মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, এয়াছিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ইয়ার মোহাম্মদ,  প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মোহাম্মদ জুয়েল সিকদার,
মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া, চবি শিক্ষার্থী সানজিদা শারমিন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িতদের আইনী প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্নস্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনার উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িক সকল অপরাধীকে আইনের আওতায় আনার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

1

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

2

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

3

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

4

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

5

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

6

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

7

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

8

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

9

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

10

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

11

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

12

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

13

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

14

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

15

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

16

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

17

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

18

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

19

আমন ধানের ফলন ভালো

20