মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রলির ধাক্কায় সাজেদা বেগমের মৃত্যু

বুধবার (২১ মে ২০২৫ ইং) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাজেদা বেগম “৫১” নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের মোঃ আনিস মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেদা বেগম হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি  অজ্ঞান হয়ে পড়েন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান জানান, “ট্রলির ধাক্কায় আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালের সামনে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। দ্রুতগামী যানবাহনের কারণে পথচারীরা নিয়মিত ঝুঁকিতে পড়ছেন। এর আগেও এ স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
পরিবারের সদস্যরা জানান, সাজেদা বেগম ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের পাশাপাশি চরম আর্থিক অনিশ্চয়তা নেমে এসেছে ও নড়াগাতী'র ডুমুরিয়ায় চলছে শোকের মাতন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

1

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

2

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

3

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

4

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

5

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

6

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

7

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

8

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

9

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

10

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

11

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

12

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

13

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

14

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

15

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

16

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

17

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

18

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

19

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

20