জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

রাকিব জামান

২৮ জানুয়ারি ২০২৬-গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নী বাজার থেকে সিংগীপাড়া পর্যন্ত আরএইচডি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নকশা বহির্ভূত কাজের মাধ্যমে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্প অনুযায়ী সড়কে ১৫ মিলিমিটার সিল কোট দেওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র ৫ থেকে ৭ মিলিমিটার সিল কোট দেওয়া হচ্ছে। একইভাবে রাস্তার নির্ধারিত প্রস্থ ১৮ ফিট হওয়ার কথা থাকলেও অধিকাংশ স্থানে তা কমিয়ে ১৫ থেকে ১৬ ফিট করা হয়েছে। এমনকি কোথাও কোথাও রাস্তার প্রস্থ মাত্র ১৩ থেকে ১৪ ফিট।
অভিযোগ রয়েছে, সড়কের ডাউন পোরশনে গ্রাউটিং করার কথা থাকলেও ঠিকাদার তা না করে উঁচু-নিচু অবস্থায় কার্পেটিং করছেন। এর ফলে অনেক স্থানে রোলারের চাকা ঠিকভাবে কাজ করতে পারছে না। এছাড়া প্রয়োজনীয় কাঁচামাল কম দেওয়ার কারণে কার্পেটিং দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সী অভিযোগ করে বলেন, “এই রাস্তা নির্মাণের নামে শুধু সরকারি টাকা অপচয় করা হচ্ছে। কাজের মান অত্যন্ত নিম্নমানের। এভাবে চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যাবে।” 
বাসুড়িয়া গ্রামের জাহাঙ্গীর কবির বলেন, এই ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার যে কাজ করছে এর থেকে না করাই ভালো ছিল। শুধু শুধু সরকারের অর্থ লোপাট হচ্ছে, আমরা এলাকার বাসী চাই রাস্তার কাজটা সঠিকভাবে হোক।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মারুক এ বিষয়ে বলেন, “আমাদেরকে টেন্ডারের মাধ্যমে ১২ হাজার ৯০০ স্কয়ার মিটার কাজ দেওয়া হয়েছে। আমরা দুই পাশ বাদ দিয়ে লম্বালম্বি কাজ করছি।”
কার্পেটিংয়ের পুরুত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এস্টিমেটে কোথাও ১০ মিলি, কোথাও ১১ মিলি, আবার কোথাও ১২ মিলি করার কথা বলা হয়েছে।”
এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (আরএইচডি) বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী অনুপ কুমার দে বলেন, “আমি ঠিকাদার প্রতিষ্ঠানকে বলে দেবো যেন ভালোভাবে কাজ করে।”
তবে কার্পেটিংয়ের নির্ধারিত পুরুত্ব কত মিলিমিটার—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এস্টিমেট দেখে পরে জানাবো।”
পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী দ্রুত সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

1

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

2

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

3

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

4

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

5

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

6

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

7

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

8

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

9

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

10

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

11

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

12

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

13

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

14

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

15

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

16

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

17

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন

18

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

19

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

20