আল আমিন
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে আটক মোঃ আপেল: মাদক সাম্রাজ্যের সম্রাটের পতন, শহীদ বিশাল হত্যা মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা মৌজার বাসিন্দা মোঃ আপেল (পিতা: কেরামত), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, অবশেষে আইনের জালে ধরা পড়েছেন। গতকাল রাতে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবির ওসি ও পাঁচবিবি থানার ওসির সমন্বিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মোঃ আপেল বাগজানা ইউনিয়নের একজন বহুল আলোচিত ও বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের শাসনামলে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। স্থানীয়ভাবে তাকে "মাদক সম্রাট" হিসেবে চিহ্নিত করা হয়। ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।

গত ৫ আগস্ট জয়পুরহাটে নতুন স্বাধীনত বাংলা ঘোষণার মধ্য দিয়ে, যে ৬ জন শহীদে হয়েছে তার মধ্যে শহীদ বিশাল হত্যাকাণ্ডে মোঃ আপেলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তিনি ওই মামলার ১২৩ নাম্বার আসামি।

শিক্ষার ছোঁয়া না লাগলেও, স্থানীয়ভাবে বিসিএস ক্যাডারদের মতো বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। ক্ষমতাসীন নেতাদের ছত্রছায়ায় থেকে তিনি গড়ে তোলেন বিপুল সম্পদের পাহাড়। তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটিরও বেশি টাকা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকপাচারের জন্য সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে তিনি একটি সুসংগঠিত অপরাধ জগৎ গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেছে, “অবশেষে বিচার শুরু হলো মাদকের গডফাদারের।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

1

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

2

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

3

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

4

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

5

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

6

কৃষিজমি রক্ষায় অভিযান

7

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

8

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

9

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

10

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

11

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

12

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

13

হান্নান মাসউদকে হত্যার হুমকি

14

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

15

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

16

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

17

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

18

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

19

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

20