নুর মোহাম্মদ শরিফ
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জোড়াতালি দিয়ে চলছে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্স

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পৌনে চার লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হলেও এটি চলছে অনিয়ম, অব্যবস্থা আর সংকটের মধ্য দিয়ে। বছরের পর বছর ধরে চলা দুর্নীতি ও অবহেলায় চরম দুর্দশায় পড়েছে সাধারণ মানুষ।

স্বাস্থ্য কমপ্লেক্সটির আল্ট্রাসনোগ্রাম মেশিন গত পাঁচ মাস ধরে বিকল, ফলে রোগীদের বাধ্য হয়ে বেশি খরচে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। ১০ চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র ৩ জন, অ্যাম্বুলেন্স অচল, ডেন্টাল ও এক্স-রে সরঞ্জাম নেই, বাবুর্চি না থাকায় সময়মতো খাবারও মেলে না। এমন অবস্থায় রোগীদের দীর্ঘ লাইনে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।

রোগীরা জানান, সন্ধ্যার পর কোনো ডাক্তার পাওয়া যায় না, জরুরি অবস্থায় যেতে হয় শহরে। এক নার্স বলেন, অনেক সময় তারা নিজেদের পকেট থেকে ওষুধ কিনে দেন রোগীদের জন্য।

জনগণের অভিযোগ, “এই যেন অনিয়ম ও অভিযোগের কারখানা, দেখার কেউ নেই।”

এ পরিস্থিতিতে সরকারের জরুরি হস্তক্ষেপ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ছাড়া এই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ জানান, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

1

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

2

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

3

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

4

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

5

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

6

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

7

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

8

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

9

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

10

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

11

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

12

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

13

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

14

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

15

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

16

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

17

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

18

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

19

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

20