জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্ত

 
রাকিব জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। অভিযান চলাকালে শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে ছিল ৬টি বালি হাঁস ও ১০টি লেওয়া পাখি। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পাখিগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

পরে সোমবার দুপুরে উদ্ধারকৃত পাখিগুলো তারাইল বিলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, “অতিথি পাখি ও বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

1

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

2

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

3

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

4

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

5

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

6

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

7

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

8

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

9

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

10

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

11

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

12

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

13

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

14

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

15

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

16

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

17

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

18

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

19

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

20