মোঃ অলি উল্লাহ ইয়াসিন
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে দখলমুক্ত হলো সরকারী খাল

বর্ষায় সম্ভাব্য বন্যার ভয়াবহতা রোধে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় গুরুত্তপূর্ণ এলাকায় খাল, নর্দমা, ড্রেন পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার জামে মসজিদ সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

এসময় খাল নর্দমা দখলদার ও আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে ফেলা স্থানীয়দের উদ্দেশ্যে পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, 'গত বছর (২০২৪) যে বন্যা হয়েছে, বন্যায় ঐসময় যে জনদূর্ভোগ হয়েছে আপনারা সবাই সেই জনদূর্ভোগের স্বাক্ষী।

বন্যার যে ভয়াবহতা এটা আপনারাই বেশি দেখেছেন, সেই দুর্ভোগের শিকার আপনারাই বেশি হয়েছেন। এখন থেকে আপনার চারপাশে খাল নর্দমা ড্রেনে ময়লা আবর্জনা, প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন তাহলে সামনের বর্ষায় আপনারাই সুফল ভোগ করবেন। সবেমাত্র বর্ষার শুরু, এখনই যদি জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে সামনে আপনাদেরকে আরো বড় দুর্যোগ ও জনদূর্ভোগের মোকাবিলা করতে হবে। এই আশঙ্কা পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক,স্বেচ্ছাসেবী ও জনগনকে সাথে নিয়ে ড্রেন নর্দমা পরিষ্কার অভিযান পরিচালিত করছি।

আমরা যদি সচেতন না হই, ড্রেন নর্দমা পরিষ্কার না রাখি তাহলে সামনে আরো বড় দূর্ভোগ ও দুর্যোগের মুখোমুখি হতে হবে। যার যার অবস্থান থেকে তারা যদি নিজেরা সচেতন না হয় সরকার, কোনো পৌরসভা, কোনো কর্তৃপক্ষ,কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এগুলো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

1

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

4

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

5

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

6

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

7

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

8

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

9

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

10

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

11

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

12

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

13

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

14

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

15

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

16

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

17

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

18

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

19

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

20