মো. নুর আলম
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চীনাকুরি বিলে বজ্রপাতে কৃষকের দুই গরু মারা গেল

নেত্রকোণার দুর্গাপুরে বজ্রপাতে এক হতদরিদ্র কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চীনাকুরি বিলে এ ঘটনা ঘটে। নিহত গরুগুলোর মালিক নেতপাড়া গ্রামের বাসিন্দা কৃষক জামাল মিয়া (৩০)। গরু দুটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামাল মিয়া তার দুইটি গরু চীনাকুরি বিলে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
বৃষ্টি থামার পর জামাল মিয়া মাঠে গিয়ে গরু দুটিকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে কৃষক জামাল মিয়া বলেন, "আমি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই। গরু দুটি লালন-পালন করে অনেক কষ্টে একটু সহায়তা পেতাম। আজ সব হারালাম। এটা আমার জন্য অপূরণীয় ক্ষতি।"
স্থানীয় বাসিন্দা আজারুল ইসলাম রিয়ান বলেন, “একজন দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরু দুটির আনুমানিক মূল্য এক লাখ টাকা। আমি সরকারের কাছে দাবি জানাই, যেন জামাল মিয়ার ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে দেওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

1

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

2

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

3

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

4

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

5

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

6

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

7

মাদক

8

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

9

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

10

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

11

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

12

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

13

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

14

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

16

শিক্ষক যখন শোষক: কোচিং বাণিজ্যের ‘জিম্মি দশায়’ শিক্ষার্থীরা

17

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

18

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

19

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

20