জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

‎মোহাঃহারুন অর রশিদ


‎চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
‎মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।
‎পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ জেলা হাসপাতালে প্রেরণ করেছে। সদর থানার ওসি নূরে আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
‎তিনি জানান, ট্যাপকলে পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সাথে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই মারা যান নাসির। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম।
‎চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান রোগিতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ায় হয়তো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

1

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

2

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

3

শীতকালে হাতের চামড়া উঠে কেন

4

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

5

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

6

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

7

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

8

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

9

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

10

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

11

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

12

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

13

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

15

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

16

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

17

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

18

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

19

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

20