জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

সোহেল আরমান

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সোনারগাঁও ফিলিং স্টেশন পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও ছয়টি  ইউনিট যোগ দেয়। রাত পৌনে ১১টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
স্ক্র্যাপ জাহাজের জেনারেল স্টোর, বয়া ও লাইফ জ্যাকেটের কয়েকটি দোকান রয়েছে। 
এসব দোকানের একটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের অন্য দোকানগুলোতে।
এদিখে অগ্নিকাণ্ডের কারণে রাত সাড়ে ৯টা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ রাখা হয়। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ভাটিয়ারী ইউনিয়ন একটি শিল্প এলাকা হলেও এখানে পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বারবার অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
ভাটিয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন সময়ের দাবি। 
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়া সত্ত্বেও এখানে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। শীপ ব্রেকিং ইয়ার্ড, হাট-বাজার, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ
জনগুরুত্বপূর্ণ এই এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অত্যন্ত জরুরী। গতকাল বুধবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সোনারগাঁও পেট্টোল পাম্পের পাশে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের দোকানে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমের মালামালসহ প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 
রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 
উদাহরণ দেয়া এই ঘটনায় আগুন নেভাতে প্রথমে স্থানীয়দের প্রচেষ্টা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক চেষ্টার কর্মযজ্ঞ প্রশংসনীয় তবে ফায়ার সার্ভিস কর্মীদের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থলে পৌঁছুতে বেশ সময় লাগে। কেননা কুমিরা ও বায়েজিদ থেকে ভাটিয়ারী ইউনিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দূরত্ব প্রায় ১৫/২০ কিলোমিটার। আবার সীতাকুণ্ড উপজেলা
থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও এলাকার দূরত্ব স্থানভেদে প্রায় ২৫ কিলোমিটার। সবমিলিয়ে দূরত্ব আর নাজুক রাস্তাঘাটের কারণে যে কোন দুর্ঘটনায় উদ্ধারকারী অন্যতম এ সংস্থাটি দেখা পেতে উপজেলাবাসীকে অপেক্ষা করতেই হয় দীর্ঘক্ষণ। আগুন ধরে যাওয়ার পাশাপাশি সড়ক
দূর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনা ও দুর্যোগের বিশেষ সহায়ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভাটিয়ারী ইউনিয়নে স্থাপন অত্যন্ত জরুরী ও সময়ের দাবিতে পরিণত হয়েছে। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সুবিধাজনক যেকোন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি স্টেশন স্থাপন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

1

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

2

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

3

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

4

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

5

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

6

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

7

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

8

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

9

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

10

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

11

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

12

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

13

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

14

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

15

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

16

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

17

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

18

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

19

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

20