চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)। শনিবার (২৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে বন্দর ভবনের গেটে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকত এবং প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, “এনসিটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এটি বিদেশিদের কাছে তুলে দেওয়া অনৈতিক এবং দেশের স্বার্থবিরোধী।”
তিনি আরও বলেন, “বিভিন্ন দাবি-দাওয়ার কারণে শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার না হলে কর্তৃপক্ষকে অস্থিরতার দায় নিতে হবে।”
এছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এনসিটি বিদেশিদের হাতে তুলে দিলে বিপুল ডলার বৈধভাবে দেশ থেকে চলে যাবে, যা ডলার সংকট সৃষ্টি করবে।”
মন্তব্য করুন