জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন

রাশিদুল ইসলাম।।
সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও মামলার অব্যাহত প্রবণতা বন্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ১২ আগস্ট মঙ্গলবার সকাল সারে ১০ টায় রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার ঢাকা গামী মহা সড়কের বটতলা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক  তারিকুল ইসলাম তারা, বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাঈদ, দৈনিক জনকন্ঠ রাজিবপুর সংবাদদাতা আনিছুর রহমান, বাংলা টেলিভিশনের সাংবাদিক মাজাহারুল ইসলাম, দৈনিক খবর পত্রের সাংবাদিক রাশিদুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আহসান হাবীব লিটু, সাংবাদিক মাইদুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের শাসন নিশ্চিত করে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।

মানববন্ধন শেষে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

1

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

2

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

3

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

4

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

5

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

6

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

7

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

8

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

9

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

10

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

11

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

12

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

13

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

14

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

15

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

16

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

17

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

18

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

19

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

20