Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


মোঃ আরিফুল হক সাহিন 
নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজের হলরুমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুর মোর্শেদ শাহ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তারা সন্তানের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ নিলে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে এবং ফাঁকি দিতে পারবে না। বক্তারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কেও অভিভাবকদের সতর্ক করেন।

এসময় বলা হয়, কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে দুর্বল হয়, তাহলে তাকে বাড়তি অনুশীলনের সুযোগ দিতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় কলেজের সুনাম ও শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। বক্তারা প্রস্তাব দেন, প্রতি তিন মাস অন্তর এমন অভিভাবক সমাবেশ আয়োজন করা হলে তা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মোঃ লোকমান হোসাইন। সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন অভিভাবকদের প্রতি আহ্বান জানান সন্তানদের নিয়মিত কলেজে পাঠানো ও তাদের প্রতি সদা সজাগ দৃষ্টি রাখার। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

1

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

2

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

3

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

4

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

5

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

6

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

7

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

8

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

10

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

11

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

12

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

13

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

14

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

15

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

16

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

17

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

19

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

20