Md Obaydul
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি সড়ক উদ্ধার, দুর্ভোগ কমবে কয়েক হাজার মানুষের

প্রায় ৪ হাজার মানুষের যাতায়াতের একমাত্র একটি গ্রামীণ সড়ক দীর্ঘ ১২ বছর পর অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয়রা আনন্দিত হলেও সড়কটির সংস্কার নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তায়। 

সরেজমিনে দেখা গেছে, ফসলি জমির মাঝ দিয়ে আঁকাবাকা করে টাঙানো হয়েছে লাল নিশানা। দেখে বোঝার উপায় নেই এটি একটি গ্রামীণ সড়ক। দীর্ঘ ১২ বছরে সড়কটি কেটে আবাদি জমিতে পরিনত করেছে একটি প্রভাবশালী মহল।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংহাট এলাকার সরকারি রেকর্ড ভুক্ত ৭০০ মিটার দৈর্ঘ্যের  গ্রামীণ একটি সড়ক ক্ষমতার অপব্যবহারে দীর্ঘ ১২ বছর ধরে কেটে কেটে ফসলি জমিতে পরিনত করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রতিবাদ করতে না পারায় চরম বেকায়দায় পরে হাজারও মানুষ। পরে সড়কটি না থাকায় ফসলি জমির মাঠ দিয়ে চলাচল শুরু করে ভুক্তভোগীরা। পরে গর্ভবতী নারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অতিকষ্টে যাতায়াত সচল রাখলেও বর্ষা মৌসুমে পড়তে হয় চরম দুর্ভোগে। এমন পরিস্থিতি সড়কটি অবমুক্ত করায় খুশি ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুস সালাম মাষ্টার এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে পারত না। এমন ক্ষমতার অপব্যবহার করে ১২ বছরে সড়কটি কেটে ফসলি জমিতে পরিনত করে ফেলেছে তারা। 

স্থানীয় মাহফুজার রহমান বলেন, দীর্ঘ ১২ বছরে দখলে রাখা গ্রামীণ সড়কটি লাল নিশানা টাঙিয়ে উদ্ধার করেছে প্রশাসন। আমরা এলাকাবাসী খুব খুশি হয়েছি। এখন রাস্তাটিতে দ্রুত মাটি ফেলে সংস্কার করা হোক। এই রাস্তার জন্য যে কি কষ্টে ছিলাম, বলার ভাষা নেই।

রহিমা বেগম নামের এক নারী বলেন, রাস্তাটা না থাকার কারণে খুব কষ্ট ছিল। ছেলে মেয়েরা স্কুল কলেজ যাইতে পারতো না। এখন রাস্তা উদ্ধার হইছে খুব খুশি আমরা। সরকার যদি রাস্তাটা মাটি কেটে ভরাই দেয়, আমাদের আর কিছু চাওয়ার নাই।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে জনগণের দুর্ভোগ কমাতে দখল হয়ে যাওয়া সরকারি রেকর্ড ভুক্ত সড়কটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

1

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

2

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

3

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

4

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

5

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

6

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

7

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

8

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

9

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

10

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

11

মানবতার ডাকে সাড়া

12

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

13

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

14

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

15

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

16

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

17

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

18

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

19

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

20