মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন (পরাগ)

মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মধ্যে কিশোর গ্যাং প্রতিরোধে  সচেতনতা বৃদ্ধি করতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় কালকিনি সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় মাঠে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার সহ-সভাপতি  নাহিদ  এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তানহা ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ আব্দুল কাইয়্যুম। সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি শাখার সহ-সভাপতি মোঃ মনির সরদার, কালকিনি শাথা শুভ সংঘের সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন,কালকিনি শাখার  অর্থ সম্পাদক  জুবায়ের আহম্মেদ , আপ্যায়ন সম্পাদক সৈয়দ শারাফাত সহো পাভেল,সিফাত মাহমুদ,জিহাদ, নিলয় তনময়সহ অন্যান্য সদস্যরা। প্রধান আলোচক কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল- আরেফিন তার বক্তব্যে বলেন কিশোর গ্যাং বর্তমান সমাজে এক উদ্বেগজনক সামাজিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে, যা কিনা শহরের গন্ডি পেরিয়ে এখোন গ্রামে ও ছড়িয়ে পড়েছে, এতে রয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর যারা সাধারণত সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে থাকে, এরা সমাজে অস্থিরতা ও অপরাধমূলক কার্যকলাপ বাড়াচ্ছে।  কিশোর গ্যাংয়ের অস্তিত্ব শুধু যে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে বিভ্রান্তি সৃষ্টি করছে তাই না, বরং পুরো সমাজের জন্য একটি বড় বিপদ হয়ে দাড়িয়েছে, এরা প্রতিনিয়ত নিজেদের ক্ষমতা প্রদর্শন ও প্রভাব বিস্তার করতে গিয়ে নানান ধরনের অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে, তার মধ্যে চাঁদাবাজি,মাদক বিক্রয় ও সেবন,ছিনতাই,মারামারি, এমন কি গুম ও খুনের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে, তিনি ছাত্রছাত্রী দের অভিভাবক ও আইন-শৃঙ্খলা বাহিনীরকে উদ্যেশ্য করে বলেন  কিশোররা যাতে আগামীতে সমাজবিরোধী কার্যকলাপে লিপ্তহতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে,পাশা পাশি এদেরকে সৎপথে ফিরিয়ে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা পাশি কিশোরদের অভিভাবক দের এক যোগে কাজ করতে হবে,
 তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন আমরা এমন কোন দল বা গ্যাং করবো না, যার কারনে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আমরা পড়ালেখা ও খেলাধুলার প্রতি মনোনিবেশ করবো এতে করে যত প্রকার সাহায্য ও সহযোগিতা তোমাদের লাগবে আমি তাহা অবশ্যই করার চেস্টা করব। প্রধান আলোচকের বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি মো নাহিদ তার সমাপনী বক্তব্যের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

1

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

2

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

3

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

4

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

5

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

6

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

7

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

8

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

9

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

10

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

11

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

12

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

13

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

14

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

15

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

16

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

17

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

18

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

19

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

20