জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

 হাবিবুর রহমান সুমন 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে আটকা পড়ে শত শত যানবাহন। ফলে বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

দেখা যায়, বিক্ষুব্ধ কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে এক্সপ্রেসওয়ে জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লা। অন্যদিকে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার কর্মী-সমর্থকরা এই বিক্ষোভের আয়োজন করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

স্থানীয়দের অভিযোগ, হঠাৎ সড়ক অবরোধের ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

1

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

2

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

3

কৃষিতে বিপ্লব

4

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

5

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

6

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

7

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

8

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

9

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

10

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

11

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

12

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

13

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

14

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

15

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা

16

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

17

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

18

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

19

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

20