জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত

 মো:মিজানুর রহমান শাহীন 

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক প্রতিনিধি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিনোদনমূলক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।এতে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পুলিশ সুপার জনাব ড.এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না।সভাপতিত্বে ছিলেন নাজমুন নাহার খানম মাছুমা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পুলিশ লাইন্স হাই স্কুল।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জাতি যদি শিক্ষা ব্যাবস্হায় পিছিয়ে যায় তাহলে আমরাও পিছিয়ে যাব।তোমাদের মধ্যে সেই উত্তম যে পড়াশোনা করে।সে উত্তম  নয় যার সম্পদ আছে বা বাড়ী-গাড়ী আছে অথচ পড়াশোনা করেনাই।শিক্ষকদের প্রতি আহবান জানান, পড়াশোনায় শিক্ষার্থীদের আরো অনুরাগী হওয়ার জন্য। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।

দিনব্যাপী বনভোজন ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ স্মরণীয় হয়ে থাকবে।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব সাইফুল ইসলাম। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

1

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

2

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

3

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

4

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

5

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

6

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

7

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

8

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

9

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

10

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

11

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

12

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

13

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

14

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য

15

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

16

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

17

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

18

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

19

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

20