শহীদুজ্জামান শুভ
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সেনাবাহিনী ও জেলা ভলিবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।
শনিবার (২৪ মে) বিকাল সাড়ে তিনটায় জেলার পুরাতন স্টেডিয়ামে এই সৌহার্দ্যপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। 
খেলায় সেনাবাহিনী ও জেলা ভলিবল দল অংশ নেয়। সেনাবাহিনীর পক্ষে খেলায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। অপরদিকে কিশোরগঞ্জ জেলা ভলিবল দলের পক্ষে নেতৃত্ব দেন দলের ক্যাপ্টেন মতিউর রহমান নয়ন।
৩ পর্বের খেলায় প্রথম দুই পর্বে দুইদলের মধ্যে ড্র হয়। তৃতীয় পর্বে বাংলাদেশ সেনাবাহিনী ১০ পয়েন্ট পেয়ে রানার আপ এবং কিশোরগঞ্জ জেলা ভলিবল দল ১৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। 
খেলা শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান রানার আপ ও বিজয়ী দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মাহমুদুল ইসলাম তালুকদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আফসানা রহমান মিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ মিয়া, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

1

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

2

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

3

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

4

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

5

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

6

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

7

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

8

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

9

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

11

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

12

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

13

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

14

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

15

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

16

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

17

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

18

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

19

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

20