জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলন মেলা

  উওম দাস

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলন মেলা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন। দেশব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অতিথিদের অংশগ্রহণে মিলন মেলা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয় এবং প্রতি সংগঠনকে প্রদান করা হয় সম্মাননা স্বারক। একই সঙ্গে জনতার বন্ধু ফাউন্ডেশনের ১০০ জনেরও বেশি কমিটি সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টোক ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদুল হক বুলবুল, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম হোসেন, আয়েশা হাসপাতালের ম্যানেজার এখলাছ উদ্দিন।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন, সহ-সভাপতি পারভেজ মোশাররফ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার, সমাজকল্যাণ সম্পাদক জহির, ক্যাশিয়ার রিজবী, সহকারী ক্যাশিয়ার নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই স্বেচ্ছাসেবী মিলন মেলা জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছরের পথচলাকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

1

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

2

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

3

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

4

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

5

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

6

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

7

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

8

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

9

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

10

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

11

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

12

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

13

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

14

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

15

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

16

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

17

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

18

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

19

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

20