জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার


মো.মিজানুর রহমান শাহীন 

বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে (স্বতন্ত্র) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
 বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য মো. রেজাউল করিম চুন্নু।
শেখ মজিবুর রহমান ইকবাল দলীয় মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি সদ্য বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন।
অপর দিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম চুন্নু দলীয় এমপি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ আসনে দলীয় প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
দলীয় প্রার্থীদের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম চুন্নু কিশোরগঞ্জ-১ আসনে মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

1

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

2

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

3

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

4

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

5

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

6

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

7

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

8

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

9

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

10

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

11

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

12

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

13

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

14

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

15

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

16

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

17

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

19

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

20