জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার মিছিল

 উওম দাস 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজীপুর -৪ কাপাসিয়া আসনের তরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাখরীর বাজারে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট গীতিকার সুরকার ও ব্যাংকার ওস্তাদ তোফাজ্জল হোসাইন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর -৪ কাপাসিয়া আসনের জামায়াত মনোনিত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইউবী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা সেফাউল হক, আরো বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আমীর মাওঃ ফরহাদ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওঃ ওসমান গনি, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুদ্দিন আকবরী , কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক গাজীপুর জেলা সভাপতি আবু নাঈম মোল্লা।
পরে বাদ মাগরিব পাখরির বাজারে সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে   দাঁড়িপাল্লা প্রতীকের  এক বিশাল গণ মিছিল বাজারের অলিগলি প্রদক্ষিণ করে। 
সন্ধ্যায় সালাউদ্দিন  আইউবী কাপাসিয়া বাজারে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ  করেন। 
কাপাসিয়া বাজারের বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ   করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা শ্লোগান দিয়ে বাজার মুখরিত করে তোলে। 

উওম দাস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

1

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

3

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

4

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

5

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

6

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

7

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

8

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

9

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

10

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

11

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

12

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

13

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

14

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

15

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

16

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

17

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

18

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

19

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

20