রহিম সৈকত
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

বাঁশখালী তথা চট্টগ্রামে উপকূলবাসীর জন্য বছরের এপ্রিল একটি দুঃসহ স্মৃতি জাগানিয়া মাস। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড় ম্যারি এ্যান এর থাবায় লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল। ২৫০কিমি/ঘণ্টা বেগে আঘাত করে। এই ঘূর্ণিঝড়ের ফলে ৬মিটার (২০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং এর ফলে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয় এবং প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। বাঁশখালীতেই নিহত হয় ৩৫০০০ হাজার মানুষ। গৃহহীন হয় লক্ষাধিক মানুষ। উপকূলবাসীর দীর্ঘদিনের দাবী একটি টেকসই বেড়িবাঁধ আজও পেল যদিও ২৯৩ কোটি টাকার বাজেট ফেলেও স্থানীয় অভিযোগ সব নয়ছয় হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি, যার প্রমান বিভিন্ন অংশে ধ্বস ও ভাঙ্গন। 

সরেজমিনে দেখা যায় বাঁশখালী উপজেলায় ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। নির্মাণের এক বছরের মাথায় বেড়িবাঁধের কমপক্ষে ২০ টি স্থান্ব ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে স্থানীয় উপকূলবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। চলতি বর্ষায় যদি সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়, তাহলে পুরো এলাকাটি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যথাযথ তদারকি না করার কারণে দুই বছরেই বেড়িবাঁধের এই অবস্থা। বিগত দুই বছরে বাঁশখালীতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়নি কিন্তু কোন জলোচ্ছ্বাস ছাড়াই সিসি ব্লকও ভেঙে গেছে। উপকূলবাসীরা দাবি এই বর্ষায় বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের পানিতে প্লাবিত হবে উপকূল।

 নির্মিত স্থায়ী বেড়িবাঁধের বেশ কিছু অংশ জলোচ্ছ্বাস ছাড়াই ভেঙে গেছে। সরেজমিনে দেখা খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকায় বেড়িবাঁধ সাগরবক্ষের মিলে গেছে একই ইউনিয়নের প্রেমাশিয়া অংশে  প্রতিদিনই বেড়িবাঁধ ধ্বসে ভেঙ্গে সাগরে গড়িয়ে পড়ছে প্রতিদিন।  একই চিত্র দেখা যায় খানখানাবাদ, পুকুরিয়া, সাধনপুরসহ আরো কয়েকটি গ্রামে। এসব এলাকায় সিসি ব্লক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। আট থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হলেই প্লাবিত হবে সমগ্র ইউনিয়ন, পানিবন্ধি হবে লক্ষাধিক মানুষ, জানমালের ক্ষতি তো আছেই।  স্থানীয়রা অভিযোগ করেছেন, বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতির কারণে অল্প সময়ের মধ্যেই এই ক্ষতি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা (আরিফুল করিম ছদ্মনাম) জানান, ইউনিয়ন পরিষদের বিগত দুই চেয়ারম্যান এই বেড়িবাঁধ নির্মাণের পণ্য সামগ্রী সরবরাহ করেন। সেই সাবেক এমপির পার্সেন্টেজ,  সব মিলিয়ে বাজেটের পঞ্চাশ শতাংশও খরচ করা হয়নি বলে বেড়িবাঁধ এর এই অবস্থা। সেই সাথে গতবারের বিতর্কিত ঠিকাদার প্রতিষ্ঠান হাসান ব্রাদার্স ও নাকি কাজ পেয়েছে। আবাও লুটপাটের আশংকা করছি। কাজটি সেনাবাহিনী কিংবা নৌবাহিনীর অধীনে হলে অন্তত লুটপাট হওয়ার আশংকা থাকত না। 

পাউবো সূত্র জানায়, ২০১৫ সালে বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হলেও প্রকল্পের ব্যয় এবং সময়সীমা বারবার বাড়ানো হয়। বাঁশখালী উপকূলের জন্য ২৯৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির সময়সীমা ২০২১ সালে শেষ হলেও এখনো বাঁধের বেশ কিছু অংশে উন্নয়ন কাজ বাকি রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের সহকারী উপ প্রকৌশলী তানজির সাইফ বলেন,'ইতমধ্যে মোট পাঁচ প্যাকেজে পাঁচটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বিধিমোতাবেক চুক্তিবদ্ধ হয়েছেন। বাঁশখালীর অভ্যন্তরীণ সড়ক চলাচলাচলের অনুপযোগী বিদায় সাগর পথে মালামাল আনা হবে তার জন্য জেটি নির্মাণ করতে হবে। বেড়িবাঁধ এর বেহালদশার কথা বলা হলে তিনি বলেন কিছু হবেনা। গত বছর কিছু হয়েছিল? এর মধ্যে আমাদের কাজ শুরু হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

1

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

2

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

3

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

4

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

5

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

6

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

7

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

10

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

11

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

12

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

13

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

14

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

15

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

16

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

17

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

19

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

20