সাকিব আহমেদ শুভ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধে বিএনপি অবস্থান না নেয়ায় বরিশাল জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্ল্যাহ আরেফীন দল থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (৯ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লেখেন আমি, রুহুল্ল্যাহ আরেফীন, সমাজকল্যাণ সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদল। অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জাতির অস্তিত্ব সংকটের প্রেক্ষাপটে আমার বিবেক আমাকে নীরব থাকতে দিচ্ছে না। গণতন্ত্র হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণকারী ও বিরোধী মত দমনকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমি দৃঢ়ভাবে একমত। কিন্তু আমার দল বিএনপি এখনও এ বিষয়ে কোনও সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় আমি গভীর হতাশা ও নীতিগত দ্বন্দ্বে ভুগছি।’
এই প্রেক্ষাপটে, দলের বর্তমান অবস্থানের সঙ্গে আমার বিশ্বাস ও মতাদর্শিক অবস্থানের মৌলিক বিরোধ দেখা দেওয়ায়, আমি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক পদসহ দলীয় সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

‘আমি আশা করি, ভবিষ্যতে জাতির স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের মুক্তির লক্ষ্যে একটি কার্যকর ও দৃঢ় রাজনৈতিক অবস্থান গঠন করা হবে।’

এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, ‘আরেফীনের পদত্যাগের বিষয়টি জেনেছি। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

1

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

2

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

3

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

4

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

5

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

6

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

7

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

8

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

9

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

10

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

11

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

12

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

13

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

14

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

15

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

16

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

17

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

18

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

19

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

20