হাবিবুর রহমান খান পিয়াস
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় এনসিপির নেতাকর্মীর ওপর হামলা, আহত ৮

সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েক জনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা।

আহতরা হলেন- এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখোপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চার জন।

আহত এনসিপি'র শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, 'আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সীসা কারখানায় সীসা পোড়ানো হচ্ছে। তৎক্ষনাৎ আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিওধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় আসলে একটি হায়েচ গাড়ীতে ও মোটরসাইকেল যোগে ২০/২৫ জন সন্ত্রীসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মীর আহত হয়েছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, এব্যাপারে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেন। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

1

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

2

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

3

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

4

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

5

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

6

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

7

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

8

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

9

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

10

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

11

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

12

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

13

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

14

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

15

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

16

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

17

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

18

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

19

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

20