জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভিযানে আটক

আলীকদম বান্দরবন প্রতিনিধি 


 বান্দরবানে আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকার ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী জাফর আলম (৪৫) প্রকাশ বাইট্টা জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জাফর আলম আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুক্তার সর্দার পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জাফর আলম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মানুষের ফল বাগান থেকে ফল, মুরগী, গরু, ছাগল চুরি করে এলাকাবাসীকে অতিষ্ট করে তুলেছিলেন তিনি।

সর্বশেষ গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে একটি বাগান থেকে কলার ছড়ি চুরির সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। পুলিশে খবর দেওয়ার উদ্দেশ্যে তাকে জানালী পাড়ায় আটকে রাখা হয়। তবে পুলিশের কাছে খবর পৌঁছানোর আগেই জাফরের সহযোগী ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দা, চাইনিচ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে পাড়াবাসী ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ম্রো সম্প্রদায়ে লোকজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জাফর আলমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ৮ জন গুরুতর আহত হন।

ঘটনার প্রেক্ষিতে রবিবার (১৮ জানুয়ারি) আলীকদম থানায় মামল দায়ের করা হয়। ২০ জানুয়ারি জাফর আলমকে দ্রুত গ্রেফতারের দাবীতে আলীকদম উপজেলা পরিষদ এর সামনে মানব বন্ধ কর্মসুচী পালন করে এলাকাবাসী।
এবিষয়ে আলিকদম থানার পরিদর্শক (তদন্ত) মো. আমজা হোসেন বলেন, একাধিক মামলার আসামী জাফর আলমনে শনিবার দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকা অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানে হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশে এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

1

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

2

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

3

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

4

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

5

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

6

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

7

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

8

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

9

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

10

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

11

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

12

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

13

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

14

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

15

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

16

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

17

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

18

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

19

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

20