জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ রাতুল হাসান লিমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর ফলে ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনগত বাধা থাকল না।
বিষয়টি দুপুরের দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ নাহিদ ইসলামের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হিসেবে অনুমোদন দিয়েছে।
এদিকে একই দিনে ঢাকা-৮ সংসদীয় আসনেও জাতীয় নাগরিক পার্টির পক্ষে সুখবর আসে। ওই আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি মনোনীত নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই আসনে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী দিনে নির্বাচনী প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হবে বলে জানান দলের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

1

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

2

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

3

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

4

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

5

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

6

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

7

মাদক বিরোধী অভিযান

8

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

9

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

10

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

11

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

12

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

13

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

14

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

15

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

16

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

17

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

18

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

19

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

20