জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওসমান হাদির পরিবারের বিষয়ে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা দেওয়া হবে। পুরো টাকাটা হয়তো খরচ নাও হতে পারে। এ ছাড়া প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদাভাবে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে, যা তাদের জীবন নির্বাহে ব্যয় হবে।

এর আগে ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন আবার পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি এবং জীবনযাপনের জন্য এক কোটি টাকা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।

অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য এই এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্ল্যাটটি ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী ও সন্তান।

জানা গেছে, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ, স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান অনুমোদন করেছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হয়। এ ছাড়া গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার তার ভাই ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিতে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেয়।

এদিকে বাণিজ্য উপদেষ্টার ‘পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে’—এমন বক্তব্যের বিষয়ে অর্থ উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

1

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

2

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

3

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

4

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

5

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

6

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

7

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

8

কৃষিতে বিপ্লব

9

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

10

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

11

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

12

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

13

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

14

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

15

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

16

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

17

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

18

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

19

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

20