জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসংযোগ

 মোঃ মশিউর রহমান 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী নুরুল হুদা বাবু
তিনি ভবানীপুর হাট, ভবানীপুর বাজার ও হাবড়া বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও তরুণদের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং প্রত্যেকের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে নুরুল হুদা বাবু বলেন—

“তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে একটি সুশাসন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নকশা। আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে এই বার্তাটি ছড়িয়ে দিচ্ছি— দেশের পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র আন্দোলনে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন,

“দিনাজপুর–৫ আসনের জনগণ অতীতে বিএনপি’র পাশে ছিল, আগামীতেও থাকবে। আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছি, ইনশাআল্লাহ এই অঞ্চল হবে গণতন্ত্র পুনরুদ্ধারের দুর্গ।”

কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা ৩১ দফার মূল ভাবনা ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
এলাকাজুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে বিএনপি’র বার্তা পৌঁছে যায় হাট-বাজার ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে, যা আসন্ন রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

1

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

2

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

3

আমি গর্ভে ছিলাম

4

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

5

সুদানে রক্তের বন্যা

6

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

7

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

8

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

9

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

10

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

11

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

12

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

13

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

14

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

15

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

16

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

17

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

18

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

19

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

20