জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে না: রুমিন ফারহানা

 মোঃ বাদল মিয়া


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে না।”


রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে হাঁস মার্কার নির্বাচনী প্রচারণা উপলক্ষে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ কথা বলেন।


রুমিন ফারহানা বলেন, টিঘর গ্রামে আসার পথে তিনি দেখেছেন ভোটার, নেতা-কর্মী ও মা-বোনেরা বাড়ির ছাদে ও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। তিনি বলেন, “এই স্টেজ, চেয়ার—সবকিছুর পেছনে কর্মীদের শ্রম, ঘাম ও অর্থ রয়েছে। আমি যদি এই কর্মীদের মর্যাদা না দিতে পারি, পাঁচ বছর পর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন।”


তিনি আরও বলেন, “আমি যদি ভোটারদের সম্মান রক্ষা করতে না পারি, প্রয়োজনে যদি আমাকে আপনারা পাশে না পান, যদি আমার অফিস আপনাদের পরিচিত না হয়—তাহলে পাঁচ বছর পর দাঁতভাঙা জবাব দেবেন।”


গত পনেরো বছরের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি আজ সেগুলো বলতে চাই না। আপনারা যদি আমাকে পাঁচ বছর সময় দেন, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নসহ পুরো এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো।”


রাস্তাঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের উন্নত সড়ক দেখে মনে হয় বাংলাদেশে নাকি বিদেশে আছি। অথচ নিজের এলাকায় গত দুই বছর গলি থেকে গলি ঘুরে দেখেছি—রাস্তাঘাটের বেহাল দশা। তিনি প্রশ্ন তুলে বলেন, “স্বাধীনতার ৫৫ বছরে আপনারা কাকে ভোট দিয়েছেন, কাকে এমপি বানিয়েছেন, কী কাজ হয়েছে—সবই আপনারা জানেন।”


তিনি বলেন, “আমার এলাকার ১৯টি ইউনিয়ন আপনাদের পরামর্শে আমি নতুন করে সাজাতে চাই। এমন একজনকে এমপি বানান, যিনি সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজের পকেটে ভরবেন না, যার ছ্যালা ও চামচারা ২৫ ভাগ ভাগিয়ে নেবে না।”


নারীদের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিধবা, বয়স্ক ও অসহায় নারীরা তার কাছে সবাই সমান। তিনি বলেন, “আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, কোনো দলের নই—তাই সরকারের সব সুবিধা সবাই সমানভাবে পাবেন। সুবিধা পেতে আমার কাছে কোনো দল করতে হবে না।”


তিনি আরও বলেন, “বিদেশি কূটনীতিক বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি নারী ও স্বতন্ত্র প্রার্থী—তাই সরাইল ও আশুগঞ্জের দিকে তাদের নজর থাকবে। প্রশাসন, পুলিশ, আমলা ও বড় দলগুলোকে সম্মানের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই—যে প্রার্থীর সঙ্গে জনগণ আছে, দল না থাকলেও তার সঙ্গে ফাউল করা নিজের গলায় দড়ি দেওয়ার শামিল।”


তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে বলেন, “যত বড় দল বা নেতা হোন, ফাউলের চিন্তাও করবেন না।”


সবশেষে তিনি বলেন, “হাঁস হচ্ছে উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক, সংসদে সত্য বলার প্রতীক এবং জনতার প্রতীক।” এ সময় তিনি উপস্থিত ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, “মা-বোনেরা ফজরের নামাজ শেষে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভাইয়েরা ভোট দিয়ে বিকেলে ভোট গণনা শেষে সই করে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরবেন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

1

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

2

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

3

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

4

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

5

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

6

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

7

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

8

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

9

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

10

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

11

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

12

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

13

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

14

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

15

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

16

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

17

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

18

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

19

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

20