Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্তার-২


মোয়াজ উদ্দিন

বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর (১৪) এক হিন্দু পরিবারের ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষনের ঘটনা ঘটিয়েছে।

আদমদীঘি থানা পুলিশ গত রোববার রাতে এ ঘটনায় জড়িত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই লম্পটকে গ্রেপ্তার করেছে।

পরদিন গতকাল সোমবার ধর্ষনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। 
আদমদীঘি থানা ও মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর হিন্দু পরিবারের ওই ছাত্রী গত ৯ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়ি বড়আখিড়া মন্ডলপাড়া হতে প্রাইভেট পড়তে যাবার পথে আসামী সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাকা থাকার সুজুগে কৌশলে ওই ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই অবস্থান করছিল অপর আসামী শ্রী শিপন কুমার সরকার। এরপর আসামীরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে দুজন মিলে পালাক্রমে ধর্ষন করে। এরপর ঘটনাটি কাউকে বললে হত্যা ও তাদের আগে ধারন করা ছবি ফেসবুক বা টিকটিকে ছড়িয়ে দিবে বলে ধর্ষনকারিরা হুমকি দিয়ে ছাত্রীকে ছেড়ে দেয়। এ ঘটনার ১০ দিন পর গত রোববার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় তার বাবা মাসহ প্রতিবেশিদের জানালে ছাত্রীর মা বাদি হয়ে রাতে উল্লেখিত ব্যক্তিদের নামে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের ও ভিকটিম ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে |

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

1

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

2

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

3

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

4

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

5

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

6

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

7

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

8

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

9

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

10

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

11

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

12

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

13

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

14

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

15

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

16

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

17

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

18

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

19

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

20